বাড়ি ফিরে মাকে যখন বলছি এলাম চলে, অবাক হয়ে একটু হেসে নিলো আঁচল তলে। আদর করে ডেকে আমায় বললো খোকা ওরে, তোরে ছাড়া একটি দিনও মন বসে না ঘরে। কপালে এক চুমু এঁকে লক্ষী সোনা বলে, নয়নের মণি, জাদুরে কত দিন পরে এলে।
ফলে ফলে ভরে গেছে আম কাঁঠালের গাছ, পুকুর জুড়ে বড় হয়েছে রুই কাতলা মাছ। বৈয়াম ভরা কুলের আচার; গাছেতে জামরুল, খেজুর গুড়ে দিয়ে রেখেছি আরও পাকা তেঁতুল। হাড়ি ভরা চালের গুড়ি রেখেছি যতনে তুলি, আসবে খোকা গড়ব তখন পিঠা ভাপা-পুলি। সাদা ক্ষীরের জন্য তাই করেছি আতপ চাল, তেলে ভাজা বড়া খেতে ছোলা মসুর ডাল। গরম গরম রুটি খাবি করেছি গমের আটা, গাছে ধরেছে থোঁকায় থোঁকায় সরু শজ্নে ডাটা। মুড়ি মুড়কি কলাই বড়ি আরও যে কত কী, বোতলে রয়েছে জমাট বাঁধা খাঁটি গাওয়া ঘি। নতুন গাভীর বাছুর হবে মঙ্গল কিংবা বুধ, পায়েস রেধে খাওয়াবো তোকে দিয়ে গরুর দুধ।
অনেক কথায় বলব আমি সোনা-মণি তোকে, এতদিনে যত ব্যাথা জমে আছে বুকে। মুখটা যেন শুকিয়ে গেছে জান্ বাঁচানো খেয়ে, এখন খোকা খাবি চল পুকুর থেকে নেয়ে। এসব কথা শুনে আমার গর্বে ভরে মন, তিভুবনে নেই তো কোথাও এমন আপনজন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন
বাড়ি ফিরে মাকে যখন বলছি এলাম চলে,
অবাক হয়ে একটু হেসে নিলো আঁচল তলে।
আদর করে ডেকে আমায় বললো খোকা ওরে,
তোরে ছাড়া একটি দিনও মন বসে না ঘরে।
কপালে এক চুমু এঁকে লক্ষী সোনা বলে,
নয়নের মণি, জাদুরে কত দিন পরে এলে।
খুব খুব ভালো লাগলো আপনার কবিতা। মায়েদের স্নেহের বারিধারা ঝরে পরে সবসময় সন্তানের উপর এমনি করে তাই মা-ই আমাদের গর্ব।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।